পশুপতি তনয়া বাল গজানন

Lyrics

Tunes

Meaning

Conversation

Raga

Mandir-version

কথা
  • পশুপতি তনয়া বাল গজানন
  • তুম হো বিঘ্নবিনাশা গণেশা
  • তুমহো বিঘ্নবিনাশা
  • হে শিবনন্দন বাল গজানন
  • বিদ্যা বুদ্ধি প্রদাতা
  • মঙ্গল করো হে, মঙ্গল করো হে
  • সুন্দর সাই গণেশা গণেশা
  • সুন্দর সাই গণেশা
অর্থ

পশুপতি শিবের প্রিয় পুত্রের নাম গান কর; প্রভু গজানন, গণেশ তিনি সকল বিঘ্ন দূর করেন। হে শিব তনয়, প্রভু গজানন! তুমি (আধ্যাত্মিক) জ্ঞান দাতা ও বুদ্ধি দাতা। যিনি মঙ্গল দাতা, সেই সুন্দর প্রভু সাই গণেশের নাম গান কর।।

ব্যাখ্যা
পশুপতি তনয়া বাল গজানন হে শিবের প্রিয় পুত্র, গজমুখ গণেশ, তুমি সকল জীবের প্রভু
তুম হো বিঘ্নবিনাশা গণেশা হে প্রভু গণেশ, তুমিই আমাদের সকল বাধা দূর কর।
তুম হো বিঘ্নবিনাশা তুমি সকল বিঘ্ন নাশ কর
হে শিবনন্দন বাল গজানন হে গণেশ, তুমিই শিবের প্রিয় পুত্র গজানন।
বিদ্যা বুদ্ধি প্রদাতা পরম জ্ঞান ও আধ্যাত্মিক বিচার ক্ষমতা প্রদানকারী, হে প্রভু গণেশ, তোমাকে প্রণাম জানাই।
মঙ্গল করো হে, মঙ্গল করো হে হে প্রভু গণেশ, আমাদের সর্বদা দয়া করুন, মঙ্গল বর্ষণ করুন।
সুন্দর সাই গণেশা গণেশা হে প্রভু সাই! তুমি সুন্দর! তুমিই আমাদের কাছে গণেশ।
সুন্দর সাই গণেশা হে প্রভু সাই! তোমার সৌন্দর্য ও মহিমা তুলনাহীন।।

রাগ: মোহনম (কর্ণাটকী), ভূপালী (হিন্দুস্তানী)

শ্রুতি: D (পঞ্চম)

তাল: কাহারবা বা আদি তাল–৮ মাত্রা।

ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি

https://archive.sssmediacentre.org/journals/vol_13/01JAN15/bhajan-tutor-Pasupathi-Tanaya-Bala-Gajanana.htm