হাতের তালুর খেলা

Print Friendly, PDF & Email
হাতের তালুর খেলা
উদ্দেশ্য:

এটি খুবই আকর্ষনীয় ও মজার কার্যক্রম ।

প্রাসঙ্গিক মূল্যবোধ
  • আত্ম সম্মান
  • অন্যের ভালো দেখা
প্রয়োজনীয় সামগ্রী

একটি কাগজ ও পেনসিল প্রত্যেক বাচ্চার জন্য।

গুরুর প্রস্তুতি

কিছ নেই।

কি ভাবে খেলব
  1. গুরু বাচ্চাদের গোল হয়ে বসতে নির্দেশ দেবেন।
  2. প্রত্যেক বাচ্চা কাগজে নিজেদের নাম আর কাগজের ওপর হাত রেখে হাতের তালুর বাইরের রেখা (outline) আঁকবে এবং কাগজটি অন্য বাচ্চাকে দেবে।
  3. এই বাচ্চাটি , যার হাতের তালু অঙ্কিত রয়েছে কাগজে, তার সম্বন্ধে কিছু ইতিবাচক কথা লিখবে এবং পরের বাচ্চাটিকে কাগজটি দিয়ে দেবে।
  4. প্রত্যেক বাচ্চা ক্লাসের প্রত্যেকটি হাতে তালুর চিত্রে কি লেখা আছে, পড়ে শোনানো হবে।