ছোট্ট জুরিরা

Print Friendly, PDF & Email
ছোট্ট জুরিরা
উদ্দেশ্য:

এটি একটি আদান প্রদান ও শিক্ষামূলক খেলা।

প্রাসঙ্গিক মূল্যবোধ

বিচার বুদ্ধির গুরুত্ব ।

প্রয়োজনীয় সামগ্রী

লাগবে না

গুরুর প্রস্তুতি

কিছু নেই

কি ভাবে খেলবে
  1. গুরু বাচ্চাদের গোল হয়ে বসতে বলবেন।
  2. একটি বাচ্চা উঠে মাঝখানে দাঁড়িয়ে কোন একটি খারাপ কাজ করছে অভিনয় করে দেখাবে । (যেমনঃ রাস্তায় থুথু ফেলা অথবা দেওয়ালে লেখা)।
  3. বাচ্চাটি প্রয়োজনে শব্দের ব্যবহার করতে পারে।
  4. অন্য বাচ্চাদের এক মিনিট সময় দেওয়া হবে বোঝাবার জন্য কেন বাচ্চাটির ওই কাজটি করা উচিৎ নয়।
নিয়ম / পুরষ্কার

যে বাচ্চাটি সবচেয়ে ভাল উত্তর দেবে , সে মাঝখানে দাঁড়াবে । যদি কোন বাচ্চা ভাল কারণ বলতে না পারে তাহলে প্রথমে মাঝখানে দাঁড়ানো বাচ্চাটি আর একটি সুযোগ পাবে। শিক্ষক / গুরু বিচারকের ভূমিকা নেবেন।